
সীমান্ত টিভি নউজ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, পূজার শুরু থেকেই প্রতিটি মণ্ডপে ২৪ ঘণ্টা নিরাপত্তা থাকবে। সরকারি বাহিনীর পাশাপাশি প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক দল কাজ করবে। এছাড়া ২৪ সেপ্টেম্বর থেকে আনসার সদস্যরাও নিরাপত্তা দায়িত্বে যুক্ত হবেন।
পূজা আয়োজনে সহায়তা হিসেবে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে ৩২ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান, এর পবিত্রতা বজায় রাখা অপরিহার্য। সব ধর্মের মানুষের অংশগ্রহণে পূজাকে শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছি।”
নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে সিসিটিভি স্থাপন করা হয়েছে, ফলে কোনো ধরনের ঝুঁকি নেই বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনসহ প্রশাসন ও পুলিশের অন্যান্য কর্মকর্তারা।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...