
সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিশোধের হুমকির মধ্যে আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার। সোমবার (২৩ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত দেশের নাগরিক ও বিদেশি ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে নেওয়া হয়েছে। কাতারের আকাশসীমা বন্ধের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন ইরান তাদের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পাল্টা জবাব দেওয়ার হুশিয়ারি দিয়েছে। এর আগে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের কাতারে অবস্থানরত নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে বাসায় আশ্রয় নেয়ার পরামর্শ দেয়। এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমেরিকান নাগরিকদের ‘নিরাপদ স্থানে আশ্রয় নিতে’ পরামর্শ দিয়েছে কাতারের দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
মোজতবা খামেনিকে কেন্দ্র করে ইরানের বড় বার্তা
মোজতবা খামেনিকে কেন্দ্র করে ইরানের বড়...
যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট
যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের...
ইসরায়েলের তেল ও গ্যাস খাতে ইরানের হামলা
ইসরায়েলের তেল ও গ্যাস খাতে ইরানের...
ইরান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ইরান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত...
আলী খামেনির পর ইরানের সর্বোচ্চ নেতার আসনে বসলেন...
আলী খামেনির পর ইরানের সর্বোচ্চ নেতার...