এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেল আশরাফুল ইসলাম

৬:১৭ অপরাহ্ণ , ১১ আগস্ট ২০২৬
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেল আশরাফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে মোঃ আশরাফুল ইসলাম।

আশরাফুল ইসলাম সোনারগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আদমপুর গ্রামের বাসিন্দা। তার এই সাফল্যে পরিবার, বিদ্যালয় ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

নিজের সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে আশরাফুল তার শিক্ষক ও বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় সে।

আশরাফুলের বাবা মোঃ রাসেদুল ইসলাম ও মা আাসমা বেগম সন্তানের এই গৌরবময় অর্জনে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। তারা ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, আশরাফুল অত্যন্ত নম্র, ভদ্র ও মেধাবী ছাত্র। পড়াশোনার প্রতি তার গভীর মনোযোগ ও অধ্যবসায়ই তাকে এই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। তারা তার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।