
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র দাখিল করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
অভিযোগভুক্ত অন্যরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত সাতজনের বিরুদ্ধেই তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ৮ ডিসেম্বর তদন্ত শেষ হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।


মন্তব্য লিখুন
আরও খবর
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা কার্যক্রম উদ্বোধন...