সীমান্ত টিভি বিনোদন ডেস্ক: রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে বরেণ্য সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে কালারস মাল্টিমিডিয়া পার্সোনালিটি এ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়ে গেল, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব মোঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি জিয়াউল করিম, কালারস মাল্টিমিডিয়ার পরিচালক নাজমুল খান সহ গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
কালারস মাল্টিমিডিয়া এ্যাওয়ার্ড পেয়েছেন যারা তাদের মধ্যে উল্লেখ্য খালেদা ইয়াসমিন নারী উদ্যোক্তা, এএফএম মাহবুবুল ইসলাম ভূঁইয়া শিল্প ও বাণিজ্য, আলহাজ্ব মোহাম্মদ ইয়াসিন শেখ তরুণ উদ্যোক্তা, ডাক্তার উর্মি রহমান চিকিৎসা সেবা, মাহমুদুস সালেহীন সমাজসেবা, রোমানা ইসলাম মুক্তি অভিনয়, ইবনাত সালমা সংগীত, শান্তা ইসলাম সংবাদ পাঠিকা, সাদরিন রহমান ভূঁইয়া পিয়া নৃত্য, ইসরাত জামান এয়ার হোস্টেস।
উপদেষ্টা সম্পাদক: অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির), অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি