নিজস্ব প্রতিবেদক: কূটনৈতিক রিপোর্টিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট রিপোর্টার’ অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক নিরপেক্ষ পত্রিকার বিশেষ প্রতিবেদক শাহীন আলম জয় (জয় শাহীন)। আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ও পররাষ্ট্রবিষয়ক সংবাদ পরিবেশনে দায়িত্বশীল ভূমিকা রাখায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। গত শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত ‘দিয়ামনি ই-কমিউনিকেশন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ও চিত্রনায়ক ডি এ তায়েব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘হাল ছেড়ো না বন্ধু’র প্রতিষ্ঠাতা চন্দা মাহজাবীন, ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ, ব্র্যান্ড প্রমোটার বারিশা হক, এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার ভাবনা আহমেদ এবং দিয়ামনি ই-কমিউনিকেশনের ভাইস প্রেসিডেন্ট নাসরিন জামান মনি। তমা রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
উল্লেখ্য, সাংবাদিকতা পেশায় জয় শাহীন এর আগেও বিনোদন বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। নতুন এ অর্জন তাঁর পেশাগত জীবনে এক নতুন মাত্রা যোগ করল। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি ভবিষ্যতে তাঁকে আরও বস্তুনিষ্ঠ ও মানসম্মত সাংবাদিকতায় অনুপ্রাণিত করবে।
উপদেষ্টা সম্পাদক: অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির), অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি