
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বৃহস্পতিবার রাজধানীর আদাবরের জামিয়া আরাবিয়া আহসানুল উলুম মাদরাসা ও এতিমখানায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা করেছেন। অনুষ্ঠানটি আয়োজিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের উদ্যোগে।
রিজভী বলেন, মাদরাসার শিশুদের দোয়া নিঃসন্দেহে আল্লাহ কবুল করবেন। খালেদা জিয়া রাজনীতিতে আসার পর থেকেই দেশের মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তাকে বড় প্রলোভন দেখানো হলেও তিনি দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার পথে থেকেছেন।
তিনি অভিযোগ করেন, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার জন্য দীর্ঘ সময় তাকে কারাগারে রাখা হয়েছে এবং যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। চোখের অপারেশনসহ নানা শারীরিক জটিলতা থাকা সত্ত্বেও তিনি হুইলচেয়ারে কারাগার থেকে বের হয়েছেন।
রিজভী আরও বলেন, আজ সারাদেশ তার সুস্থতা কামনা করছে। বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সমাজ, আলেম-ওলামা এবং বিদেশি রাষ্ট্রনায়করাও তার দ্রুত আরোগ্য কামনা করছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি সুস্থ ও দীর্ঘায়ু পান।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন...