
শাহাবউদ্দিন আহমেদ আখাউড়া সংবাদদাতা: ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে আখাউড়া প্রেস ক্লাবের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ই এপ্রিল ২০২৫ইং শুক্রবার , সকাল ১০:৩০টায় আখাউড়া পৌর মুক্তমঞ্চের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে আখাউড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলি সেনাবাহিনী দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে। শিশু, নারীসহ নিরীহ মানুষের হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।
আখাউড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এ সময় বিশ্ব বিবেকের কাছে আহ্বান জানান, যেন অবিলম্বে এই বর্বরতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয় এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হয়।
মানববন্ধনে আখাউড়া প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় কয়েকটি রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থাকে সংহতি প্রকাশ করেন।


মন্তব্য লিখুন
আরও খবর
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...