
সাগর দেব কুমিল্লা থেকেঃ ‘মাদক নয় খেলা ধরো খেলাধুলায় জীবন গড়’ এই স্লোগানকে সামনে রেখে গোবিন্দপুরে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে গোবিন্দপুর প্রবাসী মানবিক কল্যাণ সংগঠন এর উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর সিজন ৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফ্রেবুয়ারি) বেলা ৪ ঘটিকায় গোবিন্দপুর গোমতী স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ও ময়নামতি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া।
উদ্বোধক হিসেবে ছিলেন ময়নামতি প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার শফিউল আজম রিপন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির হোসেন বাদল, মোহাম্মদ সেলিম হোসেন, মোঃজসীম উদ্দীন, মোঃ জহিরুল কাইয়ুম, গোলাম মোস্তফা কন্ট্রাক্টর, মোঃ বাহাদুর মেম্বার, হারুন মেম্বার, হাজী মোহাম্মদ মনির হোসেন সহ আরো অনেকে।
খেলায় জাফরগঞ্জ ফুটবল একাডেমি বনাম বুড়িচং ফুটবল একাডেমি অংশগ্রহণ করে।


মন্তব্য লিখুন
আরও খবর
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত হলো জব...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির...
সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু, নেতা-কর্মীদের ঢল
সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু, নেতা-কর্মীদের...
আমার হাঁস যেন চুরি না হয়’ ভোটের নিরাপত্তায়...
আমার হাঁস যেন চুরি না হয়’...