
সামাদ হোসেন পান্নু: আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো ছাত্র-জনতা কোথাও কোনো অভিযান চালাতে পারবে না, এটা একমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর এখতিয়ার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার বিকেল বাংলাদেশ টুরিস্ট পুলিশের সদর দপ্তরে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের বাসা-বাড়িতে ঢুকে মব জাস্টিস হচ্ছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ের সঙ্গে দ্বিমত প্রকাশ করছি না। তবে যেসব স্থানে মবজাস্টিস হচ্ছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনছে। কোথাও কোথাও পুলিশের ওপরেও হামলা চালানো হচ্ছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের গ্রেপ্তারে তৎপর রয়েছে।
দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহনে ডাকাতির ঘটনা ঘটছে, এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই একটি স্থানে এমন ঘটনা ঘটেছে। বিশেষ করে রাজশাহী অঞ্চলের সড়কে এই ধরনের ঘটনা বেশি হচ্ছে। এ ছাড়া টাঙ্গাইলেও একটু বেশি ঘটছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, যাতে এই ধরনের ঘটনা না ঘটে।
ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি-ছিনতাই হয়, এ ব্যাপারে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার ঈদে যাতে কোথাও চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা না ঘটে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতা আনা হচ্ছে।


মন্তব্য লিখুন
আরও খবর
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষায় অধ্যাদেশ...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত বাধা নেই...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত...
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো...
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন...
কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর সুযোগ নেই:...
কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর...