
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জনগণকে নিজেদের পক্ষে নিয়ে আসা, তাদের কনভিন্স করাই বিএনপির ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে জানালেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তারেক রহমানের উদ্দেশে খালেদ মুহিউদ্দিনের প্রশ্ন ছিল, ‘অভয় দিলে জানতে চাই, নির্বাচনে আপনার দল যে দুইশ’ এর বেশি আসন (বিএনপি ২০৯ ও শরিকরা ৩টি আসন) পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে- এতগুলো আসন পেতে আপনাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কি না?’
জবাবে তারেক রহমান বলেন, জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা। সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত করাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর।
তার দ্বিতীয় প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, আর যেকোনো ভালো কাজ, ভালো লক্ষ্য অর্জন করতে গেলে তো কষ্ট করতে হবে।এর আগে সংবাদ সম্মেলনে শুরুতে ইংরেজিতে বক্তব্য পাঠ করেন তারেক রহমান। তারপর বক্তব্য দেন বাংলা ভাষায়। এরপর তিনি দেশি-বিদেশি অতিথিদের নানা প্রশ্নের জবাব দেন।
এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলনসহ যেসব দল অংশ নিয়েছিল, সব দলকে অভিনন্দন এবং সাধুবাদ জানান তারেক রহমান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।


মন্তব্য লিখুন
আরও খবর
কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না...
কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত...
তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা
তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা
ফোনালাপে তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানালেন শাহবাজ...
ফোনালাপে তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ...
জনগণের রায় যেটাই হোক, আমরা মেনে নেব: নাহিদ...
জনগণের রায় যেটাই হোক, আমরা মেনে...
উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে চলছে ভোটগ্রহণ
উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে চলছে ভোটগ্রহণ
স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা হবে: সিইসি
স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা হবে:...