
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ সময়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং সার্বিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে। পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। এর প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৭৫ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকায় নগরবাসীকে প্রয়োজন অনুযায়ী সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।


মন্তব্য লিখুন
আরও খবর
পিলখানায় নিহত বিডিআর সদস্যদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর...
পিলখানায় নিহত বিডিআর সদস্যদের প্রতি রাষ্ট্রপতি...
১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন...
এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি :...
এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ...
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন...
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও...
ঢাকাসহ তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে...
ঢাকাসহ তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা,...
ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে শহীদদের মাগফিরাত কামনায়...
ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে শহীদদের...