
শাহীন আলম জয়: রাজস্ব বিভাগের আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব বিলিং সহকারী পদ থেকে ডিমোশন ও বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর কাওরান বাজার এলাকায় ঢাকা ওয়াসা ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী কর্মীরা। মানববন্ধনে অংশগ্রহণকারী কর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার পর হঠাৎ করে তাদের ডিমোশন ও বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অযৌক্তিক ও অন্যায়। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার দাবি জানান।
বক্তারা বলেন, আউটসোর্সিং কর্মচারীরা প্রতিষ্ঠানটির রাজস্ব কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার না করা হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে কর্মীরা বলেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।


মন্তব্য লিখুন
আরও খবর
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত হলো জব...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির...
সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু, নেতা-কর্মীদের ঢল
সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু, নেতা-কর্মীদের...
আমার হাঁস যেন চুরি না হয়’ ভোটের নিরাপত্তায়...
আমার হাঁস যেন চুরি না হয়’...