
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: করপোরেট তথ্যের সুরক্ষা এবং সাইবার নিরাপত্তা জোরদারে দাপ্তরিক কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এখন থেকে অভ্যন্তরীণ সব ধরনের যোগাযোগের জন্য কর্মকর্তা-কর্মচারীদের মাইক্রোসফট টিমস ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিমানের আইটি বিভাগ জানিয়েছে, হোয়াটসঅ্যাপ একটি থার্ড-পার্টি অ্যাপ হওয়ায় করপোরেট নেটওয়ার্কে তথ্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। ফলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, নিরাপদ ও পেশাগত যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে মাইক্রোসফট টিমসকে বেছে নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, ব্যক্তিগত ইমেইল ও মোবাইল নম্বর দিয়েই সহজে টিমসে অ্যাকাউন্ট খোলা সম্ভব। এই প্ল্যাটফর্মে টেক্সট, ভয়েস, ভিডিও কল এবং ফাইল শেয়ারিং সুবিধা রয়েছে, যা দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রমকে আরও সুরক্ষিত ও কার্যকর করে তোলে।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, মাইক্রোসফটের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে প্ল্যাটফর্মটি ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। আগেই বিমানের অফিস কম্পিউটারগুলোতে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল বলে জানান তিনি।
বিশ্বজুড়ে বহু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এরই মধ্যে অফিসিয়াল কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করে দিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসও সেই পথেই হাঁটছে।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষায় অধ্যাদেশ...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত বাধা নেই...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত...
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো...
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন...