সীমন্ত টিভি নিউজ ডেস্ক: দীর্ঘ প্রায় দুই দশক পর আজ শনিবার রাতে চট্টগ্রাম সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন।
জনসভাকে ঘিরে ইতোমধ্যেই পলোগ্রাউন্ড মাঠে মঞ্চ নির্মাণের কাজ জোরেশোরে চলছে। নগরজুড়ে তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলো। নেতাকে স্বাগত জানাতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চট্টগ্রামজুড়ে।
২০০৫ সালে সর্বশেষ চট্টগ্রাম সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি চারদলীয় জোট সরকারের আমলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় নেতাকর্মীরা একটি স্মরণীয় ও উৎসবমুখর পরিবেশে নেতাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন।
অন্যদিকে মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদ উল্লাহ জানান, অতীতেও নানা বাধা উপেক্ষা করে বিএনপির সমাবেশে বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে। তারেক রহমানকে কেন্দ্র করে এবারের জনসভায় পলোগ্রাউন্ড মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কেও জনসমাগম ঘটতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি