
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি স্থানে অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের বিভিন্ন অঞ্চলে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরের উত্তরে মাঝারি অবস্থায় রয়েছে।
আগামী মঙ্গলবার ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কয়েকটি স্থানে অস্থায়ী দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ সময় ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কয়েকটি স্থানে অস্থায়ী দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এদিন সারাদেশে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে অস্থায়ী দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবারও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। পাশাপাশি, আগামী পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে।


মন্তব্য লিখুন
আরও খবর
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে...
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান