সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৭ জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি নদীর প্রায় ৬০ ফুট গভীরে তলিয়ে যায়। পরে মধ্যরাতে উদ্ধারকারী জাহাজের সহায়তায় বাসটি নদী থেকে তুলে আনা হয়।
এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, ১০ জন ডুবুরি, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন যৌথভাবে অংশ নেয়।
উদ্ধার হওয়া অধিকাংশ মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
এর আগে বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুনে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
পরে রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র মাধ্যমে ডুবে যাওয়া বাসটি টেনে তোলা হয়।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি