
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ধানমন্ডি ৩২ নম্বরে নেওয়া হচ্ছে বুলডোজার। আজ সোমবার সকাল ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুটি নেওয়া হয় ধানমন্ডি ৩২ নম্বরে। এ সময় বুলডোজারের ওপর কিছু তরুণকে স্লোগান দিতে দেখা যায়।
৩২ নম্বরে প্রবেশের রাস্তায় সাঁজোয়া যান রাখা রয়েছে। এছাড়া সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রয়েছে। এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এসে গুঁড়িয়ে দেয় নম্বরের বাড়ি। সেদিন একটি এক্সকাভেটরও আসে সেখানে।
তারও আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্রজনতা।
প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ। রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


মন্তব্য লিখুন
আরও খবর
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...