
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় ৫ জন কৃষক নিহত হয়েছেন। শনিবার (আজ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাটকাঠি শিবপুর মোড়ে এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন এনায়েতপুর ইউনিয়নের নূরপুর এলাকার মৃত কোকো পাহানের ছেলে বীরেন পাহান (৩৫), মৃত নরেন পাহানের ছেলে উজ্জল পাহান (৩৮), ঝটু পাহানের ছেলে বিপুল পাহান (২৫), মৃত মাংরা উড়াওয়ের ছেলে সঞ্জু উড়াও (৪৫) এবং ঝটু পাহানের ছেলে বিপ্লব পাহান (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে ব্যাটারিচালিত দুটি চার্জার ভ্যানে করে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে কয়েকজন কৃষক ও ব্যবসায়ী মহাদেবপুর হাটে যাচ্ছিলেন। পাটকাঠি শিবপুর এলাকায় পৌঁছালে নজিপুরগামী একটি বালুভর্তি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান দুটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনজনের মৃত্যু হয়।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস বলেন, ফায়ার সার্ভিস পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে চারজন আগেই মারা গিয়েছিলেন। অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি সড়কের পাশের একটি খালে ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


মন্তব্য লিখুন
আরও খবর
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত হলো জব...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত...