
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষায় নকল বা অনিয়ম প্রমাণিত হলে শুধু শিক্ষার্থী নয়, সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, এবার পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত ও প্রশ্নফাঁসমুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, এবার খাতায় ‘গ্রেস মার্ক’ বা অনুকম্পার কোনো সুযোগ রাখা হয়নি। শিক্ষার্থীরা যা লিখবে, তার ভিত্তিতেই নম্বর দেওয়া হবে। মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
পরীক্ষা কেন্দ্রগুলোতে নজরদারি বাড়াতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হবে এবং পর্যায়ক্রমে সব কেন্দ্রে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি থাকবে লাইভ মনিটরিং ও আকস্মিক পরিদর্শন। প্রয়োজনে আগের মতো বিশেষ তদারকি ব্যবস্থাও চালু রাখা হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি থাকবে। প্রশ্নপত্র মুদ্রণ থেকে বিতরণ পর্যন্ত পুরো প্রক্রিয়া ডিজিটাল ট্র্যাকিংয়ের আওতায় আনা হচ্ছে। উল্লেখ্য, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি ও সমমান পরীক্ষা।


মন্তব্য লিখুন
আরও খবর
দেশের ১৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া...
দেশের ১৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, সতর্কবার্তা...
জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ-ফ্লাইপাস্ট
জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ-ফ্লাইপাস্ট
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে...
স্বাধীনতা ও জাতীয় দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন...
স্বাধীনতা ও জাতীয় দিবসের স্মারক ডাকটিকিট...
জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী
জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...