
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা–কর্মচারীদের প্রতারক চক্রের ফাঁদ থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি প্রতারক দল নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে নির্বাচনকালীন সম্মানি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের বিকাশ নম্বরসহ ব্যক্তিগত তথ্য নেওয়ার চেষ্টা করছে। প্রতারকরা বিশেষ করে ০১৩৪২-০৪৬২৩২ ও ০১৬১২-৬৭৭০৭৪—এই দুটি নম্বর ব্যবহার করে ভুয়া ফোনকল করছে বলে কমিশনের নজরে এসেছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিধি অনুযায়ী প্রিজাইডিং অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট কেন্দ্রে দায়িত্ব পালনকারী সব কর্মকর্তার সম্মানি প্রদান করা হবে। এ বিষয়ে কোনো ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের কোনো প্রয়োজন নেই।
নির্বাচন কমিশন দায়িত্বপ্রাপ্ত সকলকে এ ধরনের সন্দেহজনক ফোনকলে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছে এবং যেকোনো ধরনের জালিয়াতি থেকে বাঁচতে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।


মন্তব্য লিখুন
আরও খবর
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে...