
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিডিআর সদরদপ্তর পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডে শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বনানীতে অবস্থিত সামরিক কবরস্থানে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।
এর আগে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পিলখানার ঘটনাটি নাগরিক হিসেবে সবার গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, এ হত্যাকাণ্ডের পর বিভিন্ন সময়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল।
প্রধানমন্ত্রী আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা, বীরত্ব ও গৌরবের প্রতীক। ভবিষ্যতে যেন কোনো মহল সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
শেষে তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলাই হোক শহীদ সেনা দিবসের অঙ্গীকার।


মন্তব্য লিখুন
আরও খবর
ঢাকায় তাপমাত্রা বৃদ্ধির আভাস, আবহাওয়া থাকবে শুষ্ক
ঢাকায় তাপমাত্রা বৃদ্ধির আভাস, আবহাওয়া থাকবে...
১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন...
এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি :...
এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ...
হাসপাতাল জাহাজ পাঠানোর প্রস্তাব ট্রাম্পের, কড়া জবাব গ্রিনল্যান্ডের...
হাসপাতাল জাহাজ পাঠানোর প্রস্তাব ট্রাম্পের, কড়া...
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন...
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও...
ঢাকাসহ তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে...
ঢাকাসহ তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা,...