
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: কারাবন্দি সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদ প্যারোলে মুক্তি পেয়েছেন। রুপার মায়ের মৃত্যুতে মানবিক বিবেচনায় বুধবার (১১ জুন) সন্ধ্যায় তাদেরকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ফারজানা রুপা এবং কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পান তার স্বামী শাকিল আহমেদ।
এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার। তিনি জানান, দুজনকেই মায়ের জানাজায় অংশগ্রহণের জন্য অস্থায়ীভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।
জানা গেছে, রুপার মা হোসনে আরা বেগমের জানাজা বুধবার রাত ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা ও দাফন কার্যক্রম শেষে নির্ধারিত সময় অনুযায়ী দম্পতিকে পুনরায় কারা হেফাজতে নেওয়া হবে।


মন্তব্য লিখুন
আরও খবর
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে...
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান