
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পাওয়ার পর তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন শাহবাজ শরিফ। একই সঙ্গে তিনি বিএনপি চেয়ারম্যানকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ-এর খবরে বলা হয়, ফোনালাপটি ছিল উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ।
আলোচনার সময় দুই নেতা বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক উন্নয়নে এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদারে তার ভূমিকার প্রতি তারা শ্রদ্ধা জানান।
ফোনালাপে জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান শাহবাজ শরিফ। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধের প্রতিফলন ঘটেছে।
দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী সার্বভৌম সমতার ভিত্তিতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন দুই নেতা।
এ সময় তারেক রহমান আমন্ত্রণের জবাবে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আগ্রহ প্রকাশ করেন এবং শাহবাজ শরিফকেও ঢাকা সফরের আমন্ত্রণ জানান। ভবিষ্যতে দুই দেশের জনগণের কল্যাণে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে তারা একমত হন।


মন্তব্য লিখুন
আরও খবর
তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা
তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা
জনগণের রায় যেটাই হোক, আমরা মেনে নেব: নাহিদ...
জনগণের রায় যেটাই হোক, আমরা মেনে...
উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে চলছে ভোটগ্রহণ
উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে চলছে ভোটগ্রহণ
স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা হবে: সিইসি
স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা হবে:...
ভোট কেন্দ্রে যেসব কাজ করতে পারবেন না পুলিশ...
ভোট কেন্দ্রে যেসব কাজ করতে পারবেন...
নির্বাচনি প্রচারণার সমাপ্তি, ভোটের অপেক্ষায় গোটা দেশ
নির্বাচনি প্রচারণার সমাপ্তি, ভোটের অপেক্ষায় গোটা...