
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বাংলাদেশে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির চেয়ারম্যান মৌনির সাতৌরি। তিনি বলেছেন, নির্বাচনের ফলাফল সবাইকে মেনে নিতে হবে এটি পরবর্তী সময়ে দেশের স্থিতিশীলতার জন্য অপরিহার্য।
সম্প্রতি ঢাকায় সফরকালে বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ক্ষমতার পৃথকীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি। আসন্ন নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন।
সাতৌরি জানান, নির্বাচনের ফল যাই হোক না কেন, ইউরোপীয় পার্লামেন্ট পরবর্তী সংসদের সঙ্গে কাজ করবে। তার নেতৃত্বাধীন প্রতিনিধি দল নাগরিক সমাজ, রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। শিগগিরই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনায় বসবে তারা।
তিনি আরও বলেন, পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট (পিসিএ) আলোচনায় মানবাধিকার, আইনের শাসন ও মৌলিক স্বাধীনতা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এই চুক্তি ভবিষ্যতেও বহাল থাকবে এবং উভয় পক্ষকে আবদ্ধ রাখবে।
সফরকালে সাতৌরি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরও পরিদর্শন করেন। তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করে বলেন, এই বোঝা বাংলাদেশ একা বহন করতে পারে না। তিনি রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
প্রতিনিধিদল সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...