
জয় শাহীন: বাংলাদেশের শোবিজ অঙ্গনের অন্যতম সম্মানজনক আয়োজন বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (BIFA) অ্যাওয়ার্ডস’র ৫ম আসরের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টায় রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত এক্সিকিউটিভ মেম্বারস মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে আয়োজকরা নিশ্চিত করেন, আগামী মে মাসে ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেম এ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বাইফা অ্যাওয়ার্ড ২০২৬ এর ৫ম আসর।
এবারের আসরে আজীবন সম্মাননা প্রদানসহ চলচ্চিত্র, ওটিটি, নাটক, সংগীতসহ সৃজনশীল বিভাগের বিভিন্ন শাখায় মোট ২৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের কথা নিশ্চিত করেছেন বাইফার প্রতিষ্ঠাতা ও সিইও শাহরিয়ার স্বপন।
আয়োজন সম্পর্কে বাইফার চেয়ারম্যান মেরিনা আক্তার বলেন, দেশের বিনোদন অঙ্গনের সেরা কাজগুলোকে অনুপ্রাণিত করতে এবারের আয়োজন আরও বিস্তৃত ও বর্ণিলভাবে সাজানো হবে।


মন্তব্য লিখুন
আরও খবর
মিজাফ সম্মাননা পেলেন হেদায়েত উল্লাহ তুর্কী
মিজাফ সম্মাননা পেলেন হেদায়েত উল্লাহ তুর্কী
সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন চলচ্চিত্র অভিনেতা...
সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন...
চঞ্চল চৌধুরীর সঙ্গে ‘শাস্তি’তে পরীমনি
চঞ্চল চৌধুরীর সঙ্গে ‘শাস্তি’তে পরীমনি
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো গ্লোবাল আইকনিক...
গ্লোবাল আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সিনিয়র রিপোর্টার জয় শাহীন
গ্লোবাল আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সিনিয়র রিপোর্টার...
গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত সম্পাদক ও প্রকাশক...
গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত সম্পাদক...