
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: মাইক্রোবাস ভর্তি করে ভারতে পাচারের জন্য আনা পাঁচশত কেজি শিং মাছ
জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮জুন) ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা বিওপি ক্যাম্পের টহল জওয়ানরা বেলবাড়ি সীমান্তের মেইন পিলার এলাকা থেকে মাইক্রোবাস ভর্তি ওই শিং মাছ জব্দ করে। তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাস (ঢাকা মেট্রো-( চ-১৯-৪৫০০) ভর্তি শিং মাছ
ফেলে চোরাচালানিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
জানাগেছে, মাছ ভর্তি মাইক্রো আটকের পর একটি প্রভাবশালী চোরাকারবারি চক্র মাইক্রোটি ছাড়িয়ে নেয়ার জন্য জোর তদবির করেন। তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পেরে ‘ক্রাইম বার্তা’ নামক একটি পেইজ থেকে মিথ্যা সংবাদ অপপ্রচার কার্য্য লিপ্ত লিপ্ত রয়েছে চোরাচালানির সঙ্গে সম্পৃক্ত চোরাকারবারিরা।
ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর বিজিবি ৬০ ব্যাটালিশনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে
খারেরা বিওপি ক্যাম্পের টহলরত জওয়ানরা বেলবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতে পাচারের জন্য মাইক্রোবাসে করে আনা ৫০০কেজি শিং মাছ জব্দ করে। পরে জব্দকৃত ওই মাছ কাস্টমস এর মাধ্যমে নিলামে বিক্রি করা হয়।


মন্তব্য লিখুন
আরও খবর
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...