সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: ত্রিপুরা রাজ্যে হিন্দু মেয়ের সঙ্গে প্রেম করায় শরিফুল ইসলাম (২৪) নামে এক মুসলিম যুবককে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রাজ্যের গন্ডাছড়া এলাকার পান দোকানের ডিপফ্রিজ থেকে বুধবার তার লাশ উদ্ধার করে রাজ্য পুলিশ। বৃহস্পতিবার ত্রিপুরার একটি দৈনিক পত্রিকা এ খবর প্রকাশ হয়েছে ।
জানা যায়, আগরতলার দক্ষিণ চন্দ্রপুরের বাসিন্দা শরিফুলের সঙ্গে বনকুমারী গ্রামের রেশমি দাসের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে বিষয়টি রেশমির পরিবার জানতে পারে। মুসলিম হওয়ায় শরিফুলকে রেশমির পরিবার মেনে নিতে পারেনি। খবর পেয়ে পুলিশ শরিফুলের লাশ উদ্ধার করে। এ হত্যাকাণ্ডে জড়িত ৬ জনকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছে। তার মধ্যে দুজন নারী ও চারজন পুরুষ। আগরতলা স্মার্টসিটির ইলেকট্রিশিয়ান ছিলেন শরিফুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক: অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির), অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি