সীমান্ত টিভি নিউজ ডেস্ক: মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে চেমোরের কানথান শিল্প এলাকার দুটি কারখানায় তল্লাশি চালানো হয়।
পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক জেমস লি জানিয়েছেন, প্রথম কারখানা থেকে ৫৬ জন এবং দ্বিতীয় কারখানা থেকে বাকি শ্রমিকদের আটক করা হয়। শিফট পরিবর্তনের সময় অভিযান চালানো হওয়ায় সহজেই তাদের শনাক্ত করা সম্ভব হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক শ্রমিকদের মধ্যে অনেকে ভিজিট পাসের অপব্যবহার করেছেন এবং নির্ধারিত সময়সীমার বেশি মালয়েশিয়ায় অবস্থান করেছেন।
ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৩৯বি ধারায় (পাস, পারমিট বা সীমান্ত পাসের অপব্যবহার) ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দেশটির শ্রম বিভাগও নিজস্ব আইনের আওতায় বিষয়টি তদন্ত করবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে অবস্থান ও কাজ করার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি