
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে (আইপিএসিসি) অংশগ্রহণ শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে ফিরেছেন। তিনি শুক্রবার রাতের ফ্লাইটে ঢাকায় পৌঁছান। শনিবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
২৩ থেকে ২৬ সেপ্টেম্বর মালয়েশিয়ায় আয়োজিত এই সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা পারস্পরিক সহযোগিতা, আঞ্চলিক সংকট মোকাবিলা এবং অভিন্ন চ্যালেঞ্জ সমাধানে সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
সম্মেলনে জেনারেল ওয়াকার-উজ-জামান প্রতিযোগিতার পরিবর্তে অংশীদারিত্ব ও সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি মানবিক দৃষ্টিভঙ্গি, পেশাদারি মনোভাব এবং গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল রোনাল্ড প্যাট্রিক ক্লার্ক এবং মালয়েশিয়ার সেনাপ্রধান জেনারেল টান সেরি দাতো সেরি মুহাম্মাদ হাফিজউদ্দিন জানতানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আলোচনায় উঠে আসে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, পেশাগত প্রশিক্ষণ, প্রতিরক্ষা উৎপাদনে প্রযুক্তি হস্তান্তর, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং যৌথ মহড়াসহ আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যু।
সরকারি সফরে অংশ নিতে সেনাপ্রধান গত ২২ সেপ্টেম্বর মালয়েশিয়া যান।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...