
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হামলাকারীরা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে দরজা–জানালা, আসবাবপত্র, শোকেসসহ বিভিন্ন মালামাল নষ্ট করে। ঘটনাকালে বাড়িতে কেউ উপস্থিত না থাকায় কোনো আহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।
এদিকে স্থানীয় সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করায় মিঠামইন উপজেলা বিএনপি রাতে একটি আনন্দ মিছিল বের করে। প্রায় ৬০–৭০ জনের ওই মিছিল মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে যাওয়ার সময় একদল (প্রায় ২০–২৫ জন) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়।
এ সময় উপজেলা যুবলীগ নেতা পাভেল হোসেনের বাড়ির দিকে পাথর নিক্ষেপের ঘটনাও ঘটে। তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ওসি আলমগীর কবির জানান, ঘটনার পরপরই পুলিশ ও সেনা টহল বাড়ানো হয়েছে। কিছুক্ষণ উত্তেজনা তৈরি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।


মন্তব্য লিখুন
আরও খবর
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...