সীমান্ত টিভি নিউজ ডেস্ক: পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশসহ বিশ্বের সব মুসলমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বাণীতে এ শুভেচ্ছা জানানো হয়।
বাণীতে তিনি বলেন, রমজানের মূল ইবাদত হচ্ছে সিয়াম পালন। এই পবিত্র মাসে রোজাদার বান্দা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা ও রহমত প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন এবং রহমতে সিক্ত করেন।
তিনি আরও উল্লেখ করেন, রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ ও বরকতময়। এ মাসেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানবজাতির জন্য হেদায়েত এবং সত্য-মিথ্যার পার্থক্য নির্ধারণকারী। তাই রমজানের গুরুত্ব ও মর্যাদা অপরিসীম।
বাণীতে বলা হয়, রমজান আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস। সিয়াম সাধনার মাধ্যমে মানুষ গুনাহ থেকে দূরে থাকে এবং তাকওয়া অর্জনের সুযোগ পায়। এ মাসে ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এবং রহমত, মাগফিরাত ও নাজাতের দ্বার উন্মুক্ত হয়। মাহে রমজান উপলক্ষে তিনি সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি