
সামাদ হোসেন পান্নু (ঢাকা মহানগর দ: প্রতিবেদক) গাজা ও রাফায় ইসরায়েলের চালানো নৃশংস গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। একইসঙ্গে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কেন্দ্রীয়ভাবে একটি র্যালির আয়োজন করেছে বিএনপি।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় র্যালি শুরু হবে। এটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামটরে গিয়ে শেষ হবে। র্যালিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
দীর্ঘদিন পর আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। ঢাকা মহানগর বিএনপির পাশাপাশি বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা গতকাল দিনভর প্রস্তুতি সভায় অংশ নেন। এই কর্মসূচিকে গুরুত্ব দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে দায়িত্বশীল নেতাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।
দক্ষিণ মহানগর বিএনপিও একইভাবে যৌথ সভা করে কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি নেয়। নেতাকর্মীরা পাড়া-মহল্লায় মাইকিং করে জনসাধারণকে র্যালিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
ফিলিস্তিনের প্রতি সংহতি ও ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানাতে বিএনপির আজকের কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।


মন্তব্য লিখুন
আরও খবর
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে...