সবুজের মাঝে লাল

১১:৫৯ পূর্বাহ্ণ , ১৭ ডিসেম্বর ২০২৫
সবুজের মাঝে লাল

মোহাম্মদ মহিবুর রহমান
দীর্ঘ দিনের ইতিহাস
স্বাক্ষী আকাশ বাতাস।
অত্যাচার চলেনা বেশি
কাজে আসে দেশি।

সাড়ে নয় মাস
আমাদের যুদ্ধের ইতিহাস।
শুরু অনেক আগে
জনগণ সময়ে জাগে।

পরাজিত করে পাকিস্তানকে
তাক লাগায় বিশ্বকে।
হয় সোনার বাংলাদেশ
লাল সবুজে বেশ।

বিশ্বের মানচিত্রে স্থান
যোদ্ধারা সর্বদাই মহান।
প্রতিবছর স্মরণ করি
গর্বে মন ভরি।

সবুজের মাঝে লাল
ঊনিশত একাত্তর সাল।
বুকে ধারণ করি
সোনার বাংলাদেশ গড়ি।

মন্তব্য লিখুন

আরও খবর