
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, নিষিদ্ধঘোষিত একটি ছাত্র সংগঠনের কিছু সদস্য জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে সহিংসতা উসকে দিচ্ছে। মঙ্গলবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “জাতির এই শোকাবহ সময়ে আমি সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি আহ্বান জানাচ্ছি—শান্ত ও সংহত থাকুন। কোনো ধরনের বিভেদমূলক সংঘাতে জড়ানো বা মব উচ্ছৃঙ্খলতায় জড়িয়ে পড়া উচিত নয়। সহনশীলতা ও আত্মসংযমের ভিত্তিতে আমাদের একটি শৃঙ্খলিত সমাজ গড়ে তুলতে হবে।”
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনের কিছু সদস্যদের কর্মকাণ্ড জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে, যা সহিংসতায় রূপ নিতে পারে। আমি এই গোষ্ঠীকে অনুরোধ করব, তারা যেন এই শোকাবহ সময়কে নিজেদের স্বার্থে ব্যবহার না করে।”
তারেক রহমান আরও বলেন, “এই মুহূর্তে আমাদের উচিত জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হওয়া। নিখোঁজদের খোঁজ, নিহতদের সঠিকভাবে তালিকাভুক্তকরণ, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতকরণ এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নিরপেক্ষ তদন্তে সহযোগিতা করা—এগুলোই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য।
বিবৃতির শেষে তিনি নিহতদের প্রতি গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, “প্রাণহানির শিকার সকল নিরীহ মানুষের পাশে আছে আমাদের হৃদয়। সংকটের মুহূর্তে বাংলাদেশকে ঐক্যবদ্ধ থেকে সংহতির মাধ্যমে এগিয়ে যেতে হবে।”


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন...