সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রাতভর ঘন কালো মেঘে ঢেকে ছিল ঢাকার আকাশ। ভোরের আলো পুরোপুরি ফোটার আগেই নেমে আসে ঝুম বৃষ্টি। এতে রাজধানীর জনজীবনে দেখা দেয় কিছুটা স্থবিরতা।
বৃষ্টি স্বস্তি এনে দিলেও সকালে বাইরে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে ভোগান্তিতে। অনেকেই ভিজেই গন্তব্যে পৌঁছেছেন। ফলে সড়কে যানবাহন চলাচল ধীর হয়ে পড়ে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সৃষ্টি হয় জলজট।
বুধবার সকাল প্রায় পৌনে সাতটার দিকে শুরু হওয়া এই বৃষ্টিতে অফিসগামী, স্কুলশিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ পড়েন চরম দুর্ভোগে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সকাল ৯টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত ১৭টি অঞ্চলে দমকা হাওয়া ও ঝড় বয়ে যেতে পারে। পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাসে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের কথা উল্লেখ করা হয়েছে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে, যাতে নৌযানগুলো সতর্কভাবে চলাচল করতে পারে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি