
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যা ও গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সরকারের আমলের সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রীসহ মোট ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ, কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনাল চত্বরে আনা হয়। আজ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল মামলার অগ্রগতির ওপর শুনানি নেবেন।
ট্রাইব্যুনালে আনা আসামিরা হলেন
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলায়মান সেলিম, সাবেক এমপি ফারুক খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প-বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।


মন্তব্য লিখুন
আরও খবর
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা কার্যক্রম উদ্বোধন...