
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল ১১টার দিকে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা জানানোর পর তিনি এক মিনিট নীরবতা পালন করেন। পরে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর সম্মান জানান প্রধানমন্ত্রী।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, জাতীয় স্মৃতিসৌধে আনুষ্ঠানিকতা শেষে দুপুরে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করার কথা রয়েছে তাঁর। মন্ত্রিপরিষদ ভবনের নির্ধারিত কার্যালয়ে দুপুর সাড়ে ১২টা থেকে প্রথম অফিস কার্যক্রমে অংশ নেবেন তিনি।
দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন, যা হবে নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী সভা। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।


মন্তব্য লিখুন
আরও খবর
ঢাকা ও চট্টগ্রাম সিটিতে নির্বাচনের প্রস্তুতি, ইসির কাছে...
ঢাকা ও চট্টগ্রাম সিটিতে নির্বাচনের প্রস্তুতি,...
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত হলেন তারেক রহমান
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত হলেন...
শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা
শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা
মঙ্গলবার শপথ অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি, থাকছেন ১২শ দেশি-বিদেশি...
মঙ্গলবার শপথ অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি, থাকছেন...
জামায়াত আমিরের বাসভবনে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
জামায়াত আমিরের বাসভবনে তারেক রহমানের সৌজন্য...
জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান
জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক...