
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: সারা দেশের বিভিন্ন জেলায় কর্মরত পুলিশের ১১ জন কর্মকর্তাকে বদলি করে নতুন স্থানে পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তারা। মঙ্গলবার (২৯ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদকে বদলি করা হয়েছে নেত্রকোনায়। পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা খান জাহানকে পদায়ন করা হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ। রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খানকে বদলি করা হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন)। এছাড়া, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মুজাহিদুল ইসলামকে পদায়ন করা হয়েছে পুলিশ সদরদপ্তরে।
অপরদিকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। পুলিশ সদরদপ্তরের এএসপি সাইফুল ইসলাম খানকে ফরিদপুর জেলার নগরকান্দা সার্কেলে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এএসপি আরিফ হোসেনকে যশোর জেলার নাভারন সার্কেলে, এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এএসপি সাজিদ হোসেনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে।
এছাড়া, পুলিশ সদরদপ্তরের এএসপি সৈয়দ ফয়েজ আহমেদকে টিডিএস-এ, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার আজম খানকে ফরিদপুরের মধুখালী সার্কেলে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামানকে এপিবিএন-এ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি মো. ফারমান আলীকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বদলিকৃত কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...