সীমান্ত টিভি নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬-২৭ মেয়াদের জন্য নির্বাচন হবে আগামী ১৩ ও ১৪ মে।
গতকাল রবিবার এক বিশেষ সাধারণ সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সঞ্চালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন।
এক বছর মেয়াদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন হয়ে থাকে।
পদগুলো হলো-একজন সভাপতি, দু’জন সহ সভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দু’জন সহ সম্পাদক ও সাতজন সদস্য।
উপদেষ্টা সম্পাদক: অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির), অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি