• জাতীয়
  • স্বাধীনতা ও জাতীয় দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা ও জাতীয় দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

৬:৩১ পূর্বাহ্ণ , ২৫ মার্চ ২০২৬
স্বাধীনতা ও জাতীয় দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি এ ডাকটিকিট উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে নিয়মিত দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। এরপর নির্ধারিত সময় অনুযায়ী স্মারক ডাকটিকিট উন্মোচনের কার্যক্রমে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিন বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাধারণত প্রতি বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হলেও, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এবার তা একদিন এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেসসচিব।

মন্তব্য লিখুন

আরও খবর