সীমান্ত টিভি নিউজ ডেস্ক: হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অভিযুক্তরা বর্তমানে বিদেশে অবস্থান করায় তাদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ জন্য প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের কাছেও তাদের ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (৯ মার্চ) কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দেশে এনে আইনের আওতায় আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে কোনোভাবেই মব কালচার বা জনতার হাতে বিচার মেনে নেওয়া হবে না। এ ধরনের সংস্কৃতি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং সমাজ থেকে এটি নির্মূল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, কোনো সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ কিংবা সংঘবদ্ধ অপরাধীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়াই সরকারের অঙ্গীকার।
এদিকে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার সমুদ্রসৈকতকে আরও শৃঙ্খলাবদ্ধ করতে একটি বিচ ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হবে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো এবং টমটম চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া উখিয়া–টেকনাফ রুটে মাদক চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি