
সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তান, আফগানিস্তানের রাজধানী কাবুল এবং ভারতের রাজধানী দিল্লিতে ৬.১ মাত্রার কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
গতকাল শুক্রবার (০৩ এপ্রিল) রাতে রাজধানী ইসলামাবাদসহ দেশটির বিভিন্ন অঞ্চলজুড়ে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর গভীরতা ছিল প্রায় ১৯০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা।
রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মুজাফফরাবাদ এবং স্কারদুসহ বিভিন্ন শহরে শক্তিশালী কম্পন অনুভূত হয়। এ ছাড়া ইসলামাবাদ, মুরি, ট্যাক্সিলা, ফয়সালাবাদ ও মুলতানেও মানুষ ভূমিকম্প টের পান। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ ছাড়া পাঞ্জাব প্রদেশের সারগোধা, চাকওয়াল, চিনিওট, ঝেলাম, মিয়ানওয়ালি, নারোয়াল, ভাক্কার, হাফিজাবাদ, খানেওয়াল, মান্ডি বাহাউদ্দিন ও কামালিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়।
খাইবার পাখতুনখাওয়া অঞ্চলের পেশাওয়ার, নওশেরা, সোয়াত, শাংলা, লোয়ার ও আপার দির, কোহাট, মালাকান্দ, মারদান, হাঙ্গু, অ্যাবোটাবাদ, মানসেহরা, বুনের, বান্নু, বাজাউর, ট্যাংক ও চারসাদ্দাসহ অনেক এলাকায় কাঁপন ছড়িয়ে পড়ে।
গিলগিট-বালতিস্তানের গিলগিট, স্কার্দু ও দিয়ামিরেও কম্পন অনুভূত হয়। আর আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদ, ভিম্বার, নীলাম ভ্যালি, সামাহনি ও হাত্তিয়ান বালাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্পের প্রভাব পড়ে।


মন্তব্য লিখুন
আরও খবর
ইরানের বিরুদ্ধে হারার পথে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: গবেষণা
ইরানের বিরুদ্ধে হারার পথে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: গবেষণা
তেলের দাম ১১৫ ডলার ছাড়িয়ে বাজারে অস্থিরতা
তেলের দাম ১১৫ ডলার ছাড়িয়ে বাজারে...
ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড
ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
মোজতবা খামেনিকে কেন্দ্র করে ইরানের বড় বার্তা
মোজতবা খামেনিকে কেন্দ্র করে ইরানের বড়...
যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট
যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের...