
শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বজ্রপাতে সেলিম মিয়া (৬০) ও জামির খান (২১) নামে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় দুটি গরুও মারা গেছে। রোববার (১১ মে) ২০২৫ইং বিকেলে ধরখার ইউনিয়নের রুটি ও বনগজ গ্রামে পৃথক বজ্রপাতের ঘটনায় এই মৃত্যুর ঘটনা ঘটে।
ধরখার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশেক মিয়া জানান, বিকেলে মাঠে ধানের খড় শুকানোর সময় রুটি গ্রামের নোয়াব মিয়ার ছেলে সেলিম মিয়াকে বজ্রপাত আহত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, একই বিকেলে বনগজ গ্রামের পশ্চিম পাশে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান মদন খানের ছেলে জামির খান। এ সময় তার সঙ্গে থাকা দুটি গরুও বজ্রাঘাতে প্রাণ হারায়। নিহত দুইজনই কৃষক ছিলেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


মন্তব্য লিখুন
আরও খবর
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...