
শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন ও সদস্য বিল্লাল খন্দকারকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনসমূহ।
বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে চট্রলা এক্সপ্রেস ট্রেনে আখাউড়ায় পৌঁছালে রেলস্টেশনে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনার মাধ্যমে তাদের বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে পৌর শহরের সড়কবাজার প্রদক্ষিণ করে আদর আলী কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন খান সোহাগ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও কাউন্সিলর মন্তাজ মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম তুরান, সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি শামীম ইকবাল, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মামুন আহমেদ, যুবদল নেতা ফোরকান, সানি, শফিকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
সংবর্ধনা ও র্যালিকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ছিলো ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নেতারা এ সময় আগামী দিনে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।


মন্তব্য লিখুন
আরও খবর
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...