
শাহাবউদ্দিন আহমেদ আখাউড়া সংবাদদাতাঃ আখাউড়া পৌরসভার নারায়ণপুর পশ্চিম পাড়ায় জুমার নামাজের সময় খালি বাড়িতে ঢুকে এক গৃহবধূকে বেঁধে ঘরের মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। জনতার তৎপরতায় পলায়নের সময় এক তরুণ ও এক তরুণীকে আটক করা হয়। আটককৃতরা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন।
ঘটনাটি ঘটে আজ শুক্রবার (২৩ মে) জুমার নামাজের সময়। স্থানীয়রা জানায়, বাড়ির কর্তা মো. জয়নাল মিয়া নামাজ পড়তে মসজিদে গেলে এই সুযোগে এক তরুণী পানি চাওয়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে। পরে তার সঙ্গে থাকা যুবক সাইফুল ইসলাম সানি (২৪) ঘরে ঢুকে জয়নাল মিয়ার স্ত্রীকে কৌশলে হাত-পা বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে দেন। এরপর ছুরি দেখিয়ে ঘরের নগদ টাকা ও মালামাল লুটে নেয় তারা।
লুটপাট শেষে পালানোর সময় এলাকাবাসী তাদের পিছু ধাওয়া করে সড়কবাজার এলাকা থেকে ধরে ফেলে। পরে তাদের আখাউড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটককৃতরা হলেন— কসবা উপজেলার চণ্ডীদার এলাকার মৃত আবদুর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম সানি (২৪) এবং একই উপজেলার চক চন্দ্রপুর এলাকার নাছির মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার (১৯)।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।


মন্তব্য লিখুন
আরও খবর
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...