
শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুর কেল্লা শাহ (রহ.) মাজারসংলগ্ন রেললাইনে মাদক সেবনের দায়ে ছয়জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (১৫ জুন) দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট রেললাইনের ওপর মাদক সেবনের সময় তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— ১. মোঃ ভুট্টু মিয়া (২৫), মাধবপুর
২. মোঃ পিন্টু (২৮), বরিশাল
৩. মোঃ রুবেল মিয়া (২৫), নেত্রকোনা
৪. মোঃ নাছির উদ্দিন (৪০), কুমিল্লা
৫. মোঃ হোসেন আলী শেখ সাদী (৬৫), বরগুনা
৬. মোঃ জিয়াউর রহমান (৪০), রংপুর
মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ নজরুল ইসলাম। স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনবহুল ও ধর্মীয় স্থান সংলগ্ন এলাকায় মাদকের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য লিখুন
আরও খবর
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...