
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জাতীয় প্রেস ক্লাব এলাকায় শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের বিক্ষোভ রোববার (১৫ জুন) দুপুরে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। ১৭তম ব্যাচের শিক্ষক নিবন্ধনধারীরা সচিবালয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে থামানোর চেষ্টা করে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাটি ঘটে দুপুর ১টা ২৫ মিনিটের দিকে। আন্দোলনকারীরা দাবি করেন, তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালালেও কর্তৃপক্ষ সাড়া দিচ্ছে না। বাধ্য হয়ে তারা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম ওই সময় এলাকায় মোতায়েন ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, সচিবালয় একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা এলাকা হওয়ায় সেখানে যেকোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ।
উল্লেখ্য, গত ৮ জুন এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’সহ আশপাশের এলাকাগুলোতে যেকোনো সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করে ডিএমপি। ৯ জুন থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।


মন্তব্য লিখুন
আরও খবর
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা কার্যক্রম উদ্বোধন...