
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে নতুন করে আরও ২১ জন আক্রান্ত হয়েছেন। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। সোমবার (৩০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ২১ করোনায় আক্রান্ত হয়েছে। চলতি বছর মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫৬৯ জন এবং এ যাবত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১১৪ জন।
গত ২৪ ঘণ্টায় মোট ৩৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এযাবৎ এক কোটি ৫৭ লাখ ৩২ হাজার ১১৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছরে মোট করোনায় ২২ জন মৃতু্বরণ করেছে। দেশে এযাবৎ করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার পাঁচ দশমিক ৪৭ শতাংশ। এযাবৎ শনাক্তের হার মোট ১৩ দশমিক শূন্য চার শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন...