
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সহিংস ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে এ ঘটনায় মোট ১৪ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের গতকাল রাত তিনটার দিকে যৌথ বাহিনী থানায় হস্তান্তর করে।
তিনি আরও জানান, আপাতত শহরের পরিস্থিতি শান্ত রয়েছে।
গতকাল বুধবার পদযাত্রা উপলক্ষে গোপালগঞ্জে টানা কয়েক দফা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এনসিপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব হামলায় জড়িত ছিল।
সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত নয়জন গুলিবিদ্ধ হন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। সহিংসতার পরপরই শহরে কারফিউ জারি করা হয়, যা আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কার্যকর থাকবে।
আতঙ্ক-উৎকণ্ঠার রাত পেরিয়ে আজ সকালে গোপালগঞ্জ শহরে ছিল থমথমে পরিবেশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক–বাজারে লোকজনের উপস্থিতি বেড়েছে। সড়কের ওপর থেকে ইট, বাঁশ ও কাঠের টুকরা সরাচ্ছেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষায় অধ্যাদেশ...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত বাধা নেই...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত...
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো...
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন...